নাটোরে গাছ কেটে সরকারি জায়গা দখল

চলনবিলের গুরুদাসপুর-সিংড়া উপজেলার সীমান্তে বন্যা নিয়ন্ত্রিত বাঁধের বিলদহর গোরস্থান সংলগ্ন জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ সমর্থকের বিরুদ্ধে। এর আগে তিনি চাঁচকৈড়-বিলদহর সড়কের প্রায় ৫০টি গাছ কেটে নেন। সর্বশেষ গত বৃহস্পতিবার ওই সড়কের বাকি গাছগুলোও কেটে নেন তিনি। এসময় বৃক্ষ রক্ষণাবেক্ষণ কমিটির সদস্য মঞ্জুয়ারা বেগম, তার স্বামী এরশাদ ও মো. মোস্তফা তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের মারপিট করেন। এদিকে অভিযুক্ত ফজলুর রহমান সড়ক দখল প্রসঙ্গে বলেন, সড়কটি কাদা হওয়ায় তার চাতালের দেয়াল ভেঙ্গে যেতে পারে আশঙ্কায় ওই সড়ক পাকা করা হয়েছে। তাছাড়া ভূমি দখল, বৃক্ষ নিধন ও মারপিটের অভিযোগ অস্বীকার করেন তিনি।