গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে সরকার
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২২:৫৫
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবেই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। গতকাল রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর বিএনপির উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠানে তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।
তিনি উল্লেখ করেন, দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি, বিএনপি জঙ্গিবাদ উত্থানে বিশ্বাস করে না। যারা বিএনপিকে জড়িয়ে এসব কথা বলছে, তারা দেশকে নিয়ে একটা চক্রান্ত করছে। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে হেফাজতের সাথে আঁতাতের অভিযোগ আনা হয়। হেফাজতে ইসলামের সব দাবির সঙ্গে আমরা একমত নই। বিশেষ করে নারীর ক্ষমতায়নে তাদের যে বিরোধিতা আমরা তার সঙ্গে একমত পোষণ করি না।
এ সরকার ভয়ে নির্বাচন দিতে চায় না
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, গত শনিবার সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে অনুষ্ঠিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান মহাজোট সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়।