স্কুলে সন্তানকে আনতে গিয়ে মা ফিরলেন দুইজন নিয়ে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক মা স্কুল থেকে তার সন্তানকে আনতে গিয়েছিলেন। কিন্তু স্কুল থেকে তিনি বেরিয়ে আসলেন দুটি সন্তান নিয়ে! স্কুলে মারিয়া নামের ওই মায়ের একটি সন্তানই পড়তো, আরেকটি কোথা থেকে এলো - এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। আসল কথা হলো, মায়েরা যখন তাদের সন্তানদের জন্য স্কুলের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন, তখনই সবার মাঝে আকস্মিকভাবে আরেকটি সন্তানের জন্ম দেন মারিয়া। সন্তানসম্ভবা মারিয়া বুঝতে পারেননি এত তাড়াতাড়ি ভূমিষ্ট হবে তার গর্ভের সন্তান। জন্মের পর নবজাতক এবং মাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক পরিচর্যা করা হয়। এরপর দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরে স্বামীসহ পরিবারের সকলকে ‘সারপ্রাইজ’ দেন তিনি। -ইউপিআই