লালমনিরহাটে জঙ্গি সন্দেহে মহিলাসহ পাঁচজন আটক
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২৩:১০
জেলার আদিতমারী উপজেলার কিসামত খুটামারা গ্রামের এক বাড়ি থেকে গত শনিবার সন্ধায় জঙ্গি সন্দেহে ৪ মহিলাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হিযবুত তওহীদের বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়। লালমনিরহাট সদর থানা পুলিশ জানায়, আটককৃতরা গত ৩ মাস আগে ওই গ্রামের খলিলুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে হিযবুত তওহিদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তবে এদের সঙ্গে থাকা অপর তিন সদস্যদের আটক করতে পারেনি পুলিশ। সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত জেহাদী বই, লিফলেট এবং আটককৃতদের প্রাথমিক জবানবন্দি অনুযায়ী এরা হিযবুত তওহীদের সদস্য।