গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ১৯:৪৪
ভাস্কর্য তৈরির জন্য নানা ধরনের উপকরণের ব্যবহার নতুন কিছু নয়। তবে ফল দিয়েও যে ভাস্কর্য তৈরি করা যায় সেটা বোধকরি অনেকের কাছেই সে অর্থে পরিচিত কোনো বিষয় নয়। মজার বিষয় হলো, ফলের বিভিন্ন অংশ দিয়ে নানা ধরনের ভাস্কর্য তৈরি করে খ্যাতি পাওয়া কানাডীয় ভাস্কর শন ফেনে কিন্তু তার এই ব্যতিক্রমী প্রতিভার কারণেই কিছুদিন আগে নাম লিখিয়েছিলেন রেকর্ড বইয়ের পাতায়। ফলের রস বিক্রি করার জন্য বিখ্যাত চেইনশপ অরেঞ্জ জুলিয়াসের জন্য কানাডার ক্যালগেরিতে অবস্থিত স্টিফেন এভিনিউ এ বিশ্বের সবচেয়ে বড় ফলের ভাস্কর্য তৈরি করে এই রেকর্ডটি গড়েন শন ফেনে। আনারস, কমলা, স্ট্রবেরি, পিচ ও আমের মতো একাধিক ফলের প্রায় ১২০০ টুকরার সমন্বয়ে গড়া শনের এই ভাস্কর্যটিও ছিল একটি ফলের গাছের এবং এটির উচ্চতা ছিল প্রায় ১০ ফুট বা ৩.০৬ মিটার।