টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতির প্রদর্শনী ৫ সেপ্টেম্বর থেকে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর থেকে। এতে গার্মেন্টস ও টেক্সটাইল খাতের যন্ত্রপাতি, প্রযুক্তি ও কাঁচামাল উপস্থাপন করা হবে। ১৪তম টেক্সটেক বাংলাদেশ, ১৬তম ডাইকেম বাংলাদেশ এবং ৭ম ঢাকা আন্তর্জাতিক ইয়ার্ন ও ফেব্রিক শো নামে একই সময়ে এই তিনটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবালে ইউএসএ এন্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম। প্রদর্শনীতে ১৫টি দেশের সাড়ে চারশ’র বেশী প্রতিষ্ঠান অংশগ্রহন করছে। এতে জানানো হয়, ৩টি প্রদর্শনীতে বিশ্বখ্যাত প্রযুক্তি, যন্ত্রপাতি এবং কাঁচামাল উত্পাদকদের একত্রিকরণের ব্যবস্থা করা হচ্ছে। সেমস গ্লোবাল আয়োজিত এ প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের গ্রুপ সিইও এস এস সারোয়ার, শরীফ হোসেন ও লুত্ফর রহমান প্রমুখ।