হামিন আহমেদ ও আসিফ আকবর মুখোমুখি

এশিয়ান টিভিতে নতুন ধারার অনুষ্ঠান মিডিয়া বিতর্কে সরাসরি অংশ নেবেন মাইলস সদস্য ও বামবা সভাপতি হামিন আহমেদ এবং কণ্ঠশিল্পী ও তরুণ শিল্পীদের উদ্যোক্তা আসিফ আকবর। দুজনই সাম্প্রতিক সবচেয়ে আলোচিত বিষয় ‘অবৈধ ডাউনলোডের বৈধ ভাগীদার কে’—এ বিষয় নিয়ে কথা বলবেন। মূলত সপ্তাহের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে সরাসরি দর্শক ও সংশ্লিষ্ট তারকাদের সমন্বয়ে সরাসরি প্রচার হবে এই অনুষ্ঠানটি নিয়মিত প্রতি মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে। এ ছাড়া সরাসরি শোবিজ তারকাদের পক্ষে-বিপক্ষে টেলিফোন মন্তব্য রয়েছে। থাকবে ফেসবুক গ্রুপের কমেন্ট। সবমিলিয়ে সরাসরি শোবিজ ওয়ার্ল্ডে ঘটে যায়া ঘটনা নিয়ে দুই পক্ষের মত বিশ্লেষণ হবে এই অনুষ্ঠানে। আজ রাত ১০টা ২০ মিনিটে সরাসরি অনুষ্ঠিত হবে এশিয়ান টেলিভিশনের পর্দায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আনিসুর রহমান।