৮ দিনব্যাপী পুতুল নাট্যোত্সব
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২১:১৫
ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে বাংলাদেশের পুতুলনাট্য
ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ১ সেপ্টেম্বর হতে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ার্ল্ভ্র পাপেট কার্নিভাল অনুষ্ঠিত হবে। বিশ্বের ৫০টি দেশ এই সর্ববৃহত্ পাপেট কার্নিভালে অংশ নিচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পাপেট থিয়েটার দল বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাট্য নিয়ে এই ওয়ার্ল্ভ্র পাপেট কার্নিভালে অংশ নিচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাট্যকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ‘বাংলাদেশের গল্প শিরোনামে’ ঐতিহ্যবাহী পুতুলনাট্য প্রযোজনা নির্মাণ করেছে। উক্ত ‘বাংলাদেশের গল্প শিরোনামে’ প্রযোজনাগুলো ওয়ার্ল্ভ্র পাপেট কার্নিভালে মঞ্চস্থ হওয়ার পূর্বে গত ২৩ থেকে ২৫ আগস্ট একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ‘কুঁজোবুড়ির গল্প’ ও গ্রামীণ বাংলার লোকজীবনের ক্ষুত্র-ক্ষুদ্র কাহিনী অবলম্বনে ৩ দিনব্যাপী পুতুলনাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়।