‘মোরা কুসুম হয়ে কাঁদি’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে সরাসরি সংগীতানুষ্ঠান ‘মোরা কুসুম হয়ে কাঁদি’। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা, তমা ও আশিক। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে এই তিন অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তাঁরা কথা বলবেন তাঁদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘মোরা কুসুম হয়ে কাঁদি’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২০ মিনিটে।