আমার মতোই প্রেমিক খুঁজো, মেয়েকে শাহরুখ

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’ ‘কাল হো না হো’, ‘মহব্বতেইন’-এর মতো অসংখ্য ছবির আদর্শ প্রেমিকের সংজ্ঞা ও বলিউডের কিং অব রোমান্স নিজের একমাত্র মেয়ে সোহানাকে বললেন, ‘আমার মতো একজনকে তোমার প্রেমিক হিসেবে খুঁজো।’ এই প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি সুহানাকে আমার মতো একজন মানুষকে তার জীবনসঙ্গী হিসেবে খুঁজে বের করার জন্য বলি। সোহানা শুধু আমার মেয়েই নয়, আমার বন্ধুও বটে। আমার সবচেয়ে সেরা বন্ধু। ভালোবাসার অসংখ্য উপমা আমি দেখিয়েছি। আমি চাই সোহানও সবসময় প্রেম-ভালোবাসার মধ্যে ডুবে থাক। আর এমন কাউকে খুঁজে বের করুক, যে অনেকটা আমারই মতো।’