পাকা রাস্তার জন্য আবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২১:৩৬
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত ফলগাছা থেকে মিরগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটি বহুদিন থেকে সংস্কারের প্রহর গুনছে। রাস্তাটি পাকা করার জন্য খোঁড়াখুঁড়ি করা হলেও কাজের অগ্রগতি দেখা যাচ্ছে না। তাহলে কি এটা জনগণের নিছক আই ওয়াশ করার নিমিত্ত হয়েছে। অথচ এই অঞ্চলের একমাত্র চলাচলের পথ দিয়ে বহু ছাত্রছাত্রী স্কুল-কলেজ যাতায়াত করে। রাস্তার এই বেহাল দশার কারণে ঐ অঞ্চলের সকল শ্রেণি ও পেশার মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। তাই, রাস্তাটি অবিলম্বে পাকা করার উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. দিদার হোসেন,
আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম