মহিলা কাবাডি

বিজেএমসির আরেকটি জয়

ওয়ালটন রেফ্রিজারেটর আন্তর্জাতিক আমন্ত্রণমূলক মহিলা কাবাডি টুর্নামেন্টে গতকাল আরো একটি জয় পেয়েছে অফিস দল বিজেএমসি। বিজেএমসি মহিলা কাবাডি দল ১৫-৮ পয়েন্টে নেপাল মহিলা কাবাডি দলকে হারায়। দ্বিতীয় ম্যাচে ভারতের অন্ধ্রপ্রদেশ মহিলা কাবাডি দল ২৫-১৭ পয়েন্টে আসাম মহিলা কাবাডি দলকে হারায়, তৃতীয় খেলাটি চলছিল। তবে গতকাল বিকালে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় কাবাডি স্টেডিয়ামের ম্যাট ভিজে গিয়ে খেলা বন্ধ হয়ে গিয়েছিল। পরে ফ্যানের বাতাস দিয়ে ম্যাট শুকানো হয়।