ছুটিতে মালিঙ্গা
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২১:৫৬
দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন শ্রীলঙ্কার বোলিংয়ের মূল স্তম্ভ লাসিথ মালিঙ্গা। সম্ভাব্য সময় আগামী সেপ্টেম্বর। এই সময়টাতে স্ত্রীর পাশে থাকতে চান এই শ্রীলঙ্কান। তাই এই সময়টাতে দলের বাইরে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সঙ্গত কারণেই আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস লিগ এবং অক্টোবরের জিম্বাবুয়ে সফরে দলের বাইরে থাকবেন। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব নিশান্থা রানাতুঙ্গা তার এই ছুটির ব্যাপারে আশ্বাসও দিয়েছেন, ‘তার আবেদন মঞ্জুর করার মতো সময় আমরা পাইনি। তবে এটা যেহেতু তার ব্যক্তিগত একটি সমস্যা; আশা করি ছুটি পেতে তার কোনো সমস্যা হবে না।’ ৩০ টেস্টে ১০১ উইকেট এবং ১৫২ ওয়ানডেতে ২৩৫ উইকেটের মালিক মালিঙ্গা আগামী কালই ৩১ বছরে পা দিচ্ছেন।