সিতারা পারভীন পুরস্কার প্রদান
অপসাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২২:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, অনেক সময় সংবাদে সত্য-মিথ্যার সংমিশ্রণ করা হয়। এটি সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। যে সংবাদে সত্য থাকে না, সেটিকে সাংবাদিকতা বলা যাবে না। তখন সেটিকে বলা হয় অপসাংবাদিকতা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০০৮-০৯ সেশনের সম্মান শ্রেণিতে উত্তীর্ণ প্রথম ১০জনকে সিতারা পারভীন পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলেন মো: জাহিদুল ইসলাম সরকার, মেহনাজ হক, নূর-ই-মকবুল, মো: জুয়েল মিয়া, শারমিন আহমেদ, ফারজানা রশিদ রুমানা, আছমা উল হুসনা, মামুন অর রশিদ, ডিএম তৌহিদুল আলম এবং তানিয়া মুন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ প্রদান করেন সাংবাদিক জাকারিয়া শিরাজী।