টেলিনর ইয়ুথ সামিটের জন্য আবেদন আহ্বান

ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে “টেলিনর ইয়ুথ সামিট ২০১৩” নামক প্রতিযোগিতায় মোবাইল ফোন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উদ্ভাবনী আইডিয়া জমা দেয়ার জন্য তরুণ ও প্রতিভাবানদের নিকট আবেদন আহবান করেছে গ্রামীণফোন লিমিটেড। ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতাটি উন্মুক্ত। অংশগ্রহণকারীদের প্রতিটি দলে দুইজন সদস্য থাকতে হবে। গ্রামীণফোন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করে। গ্রামীণফোনের ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে অংশগ্রহণকারীকে আইডিয়া জমা দিতে হবে। জমা দেয়ার শেষ তারিখ আগামী ৭ সেপ্টেম্বর। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। বিজয়ী দল নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানের সময় অর্থাত্ আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর, নরওয়ের অসলো’তে অনুষ্ঠিতব্য “টেলিনর ইয়ুথ সামিট”-এ অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়াও দলটি নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবে। -প্রেস বিজ্ঞপ্তি