ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

শাহরাস্তির নাওড়া সোনালী ব্যাংক শাখা রাতের আঁধারে স্থানান্তর করে কালিয়াপাড়া নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন হয়েছে। রবিবার পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ উল্যাহ চৌধুরী, শাহরাস্তির মেয়র মো. মোস্তফা কামাল, অধ্যক্ষ লায়লা আনজুবান্দ বানু, প্রধান শিক্ষক সমর কুমার মজুমদার প্রমুখ। বক্তারা এলাকার মানুষের দুর্ভোগ লাগবে পুনরায় ব্যাংকটি পূর্বের স্থানে স্থাপন করার দাবি জানান।