আত্রাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৬
নওগাঁর আত্রাইয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করে।
জানা যায়, উপজেলার মহাদিঘী নামাপাড়া গ্রামের সৈয়দ ফকিরের পুত্র মিরাজ ফকির প্রায় ৬ বছর পূর্বে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় প্রেম করে বিয়ে করে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীমকাঠি গ্রামের আব্দুল মজিদ খানের কন্যা শাহিদাকে। গত প্রায় ২ বছর পূর্বে তারা ঘর সংসার করতে চাকরি ছেড়ে গ্রামে চলে আসে।
গ্রামে আসার পর থেকে গৃহবধূ শাহিদার উপর চলতে থাকে অমানুষিক নির্যাতন। কখনও স্বামী কখনও শাশুড়ি আবার কখনও পরিবারের অন্যরা তার উপর চালাতো নির্যাতন। এরই এক পর্যায় গত শনিবার রাতে শাহিদাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি জানাজানি হলে গত রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী মিরাজ ফকির এবং শাশুড়ি জামেনা বিবিকে আটক করে।