সুন্দরবনে দুই জেলে অপহূত
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৬
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার কুঞ্চির খাল এলাকা থেকে বনদস্যু আমির বাহিনীর সদস্যরা রবিবার দুই কাঁকড়া আহরণকারীকে অপহরণ করেছে। অপহূতরা হলেন— শ্যামনগর উপজেলার সোরা গ্রামের মোকছেদ গাজীর ছেলে বিল্লাল গাজী ও কয়রা উপজেলার আংটিহারা গ্রামের রহমান আলীর ছেলে মিজানুর রহমান।
সুন্দরবন থেকে মধু ও মাছ শিকার করে ফিরে আসা কাশেম গাজী ও এনতাজ গাজী জানান, গত বৃহস্পতিবার কোবাতক স্টেশন থেকে পাশ নিয়ে তারা কয়েকজন এক সাথে সুন্দরবেন কাঁকড়া ধরতে যায়। বিল্লাল গাজী ও মিজানুর রহমান কুঞ্চির খালে রবিবার কাঁকড়া ধরার সময় বনদস্যু আমির বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় বনদস্যুরা তাদের দুইজনের জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আগামী তিন দিনের মুক্তিপণ না পেলে তারা তাদের হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেবে বলে হুমকিও প্রদান করে।