বান্দরবানে বন্য হাতির আক্রমণে ১ জন নিহত
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৭
বান্দরবানে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এসময় বন্য হাতির তাণ্ডবে ৫টি ঘর-বাড়ি ভাংচুর এবং একটি গবাদিপশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকালে সদর উপজেলার কদুখোলা এলাকায় বন্য হাতির দল তাণ্ডব চালায়। এসময় বন্য হাতির আক্রমণে সামশুল হক (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়। এছাড়াও বন্য হাতির দল হানা দিয়ে স্থানীয়দের ৫টি ঘর-বাড়ি, ফসলি বাগান ভাংচুর এবং একটি গবাদিপশু মেরে ফেলে। খবর পেয়ে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।