সংবাদ সংক্ষেপ

সুন্দরগঞ্জে নদী থেকে মহিলার লাশ উদ্ধার সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গত রবিবার উপজেলায় তিস্তার শাখা নদী থেকে টোপো পাগলি (৩৫)’র লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। পারিবারিক সূত্রে জানা যায়, জন্ম থেকেই মস্তিষ্ক বিকৃত ছিল টোপো পাগলির। তিনি মৃগি রোগে ভুগছিলেন এবং বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবিকানির্বাহ করতেন। লালপুরে বিদ্যুত্স্পৃষ্টে ১ জনের মৃত্যু লালপুর (নাটোর) সংবাদদাতা \ গত রবিবার সকালে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ডেইরি ফার্মের আখ ক্ষেতে গরুর জন্য ঘাস কাটার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অনিল কুমার (৩৫) এর মৃত্যু হয়। সে সিরাজীপুর গ্রামের মোহন্ত বাবুর ছেলে। গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর সদর উপজেলার লুটিয়ারচালা এলাকায় ভবানীপুর-পিঙ্গাইল সড়কের পাশে গত রবিবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। তার পরিচয় জানা যায়নি। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বেতাগীতে শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস বেতাগী (বরগুনা ) সংবাদদাতা \ উপজেলার ফুলতলা গ্রামে ব্রিধান-৮ জাতের শস্য কর্তন, কৃষক মাঠ দিবস ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত রবিবার দুপুরে স্থানীয় এনজিও ইনটেগ্রেটেড সোস্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন-ইজওয়া’র উদ্যোগে ইউপি সদস্য মোঃ বাদল মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, ইজওয়া’র পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। জামালপুরে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার জামালপুর প্রতিনিধি \ জামালপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গত রবিবার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের সাথে থাকা একটি ব্যাগে কিছু ওষুধ ও ঢাকার রামকৃষ্ণ মিশন চিকিত্সা সেবা কেন্দ্রের একটি ব্যবস্থাপত্র পাওয়া যায়। ওই ব্যবস্থাপত্রে নাম লেখা আছে খোকন, বয়স ৪০। বরিশাল জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা বরিশাল অফিস \ জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা গত রবিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক সাফিন। জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান রাশেদ, কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। দুর্গাপুরে সেরার কর্মশালা দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসিও-ইকোনমিক এন্ড রুরাল এ্যাডভান্সমেন্ট এসোসিয়েশন (সেরা) ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের প্রাথমিক স্কুলের শিক্ষক, এসএমসি সদস্য, জিও/এনজিও প্রতিনিধি, সাংবাদিকদের অংশগ্রহণে গত রবিবার উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষাখাত প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ডুমুরিয়ায় ছত্রাকঘটিত নিরাময় সংক্রান্ত সেমিনার ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ বাউকুল ও আপেলকুলে ছত্রাকঘটিত পাউডারি মিলডিউ রোগ ব্যবস্থাপনা ও নিরাময় সংক্রান্ত গবেষণার ফলাফল প্রদর্শনী বিষয়ক এক সেমিনার রবিবার ডুমুরিয়া উপজেলা সদরে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে স্থানীয় কুলচাষিদের নিয়ে আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন আব্দুল আজিজ উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা। উলিপুরে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন উলিপুর(কুড়িগ্রাম) সংবাদদাতা \ উলিপুরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে গত রবিবার। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অয়োজিত এ ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ শাহীনুর আলম। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম কফিলউদ্দিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শিউলি বেগম। তারাগঞ্জে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ গত রবিবার তারাগঞ্জ ও/এ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের নামফলক উন্মোচন করে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনিছুল ইসলাম মন্ডল। এ উপলক্ষে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান মানিক প্রমুখ। কুমিল্লায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মতবিনিময় সদর দক্ষিণ (কুমিল¬া) সংবাদদাতা \ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল¬া জেলার এক মতবিনিময় সভা গত রবিবার কুমিল্ল¬ার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অধ্যক্ষ অলি আহমদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ ীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মু. মাসউদ হোসাইন আল কাদরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ ীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জননেতা এড. ইসলাম উদ্দীন দুলাল,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ ীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা মু. ছাদেকুর রহমান খান। সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সম্পাদক মু. মাছুম বিল¬াহ মিয়াজী। মান্দায় জামায়াতের আলোচনা সভা মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দায় কেন্দ্রীয় সাংগঠনিক ও বায়তুল মাল পক্ষ উপলক্ষে মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী, সাংগঠনিক ও বায়তুল মাল সম্পাদকদের নিয়ে গত রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক আব্দুর রশীদ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী খ.ম আব্দুর রাকিব প্রমুখ। ডিমলায় বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পিং ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল সোমবার বাল্যবিবাহ প্রতিরোধ ক্যাম্পিং উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে খগাখড়িবাড়ী ইউপি পরিষদ মাঠে আলোচনা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের উদ্যোগে লুত্ফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, সিনিয়র এরিয়া ম্যানেজার সাবিনা ইসলাম, প্রতিনিধি তৈয়বা খাতুন, আব্দুল মজিদ, শিক্ষক শফিকুল ইসলাম স্বপন প্রমুখ। সিংগাইরে হ্যান্ডকাপসহ আসামির পলায়ন সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ আসামি পালিয়ে গেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটে গত রবিবার বিকেলে উপজেলার মোসলেমাবাদ এলাকায়। জানা যায়, নয়াডিঙ্গী গ্রামের সাদ্দাম (২৮), মিলন (৩০) ও দশআনী গ্রামের লালন (২৫) লিলাম্বর পট্টি থেকে মদ কিনে আসার পথে সিংগাইর থানার এস আই জাকীর ও সোলায়মান ১০ লিটার মদসহ তাদের গ্রেফতার করে। এমন সময়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় সাদ্দাম দারোগার হাত থেকে দৌড়ে পালিয়ে যায়। বাকি দুই আসামিকে থানায় আনা হয়। বংশাই নদীতে উপজেলা চেয়ারম্যানের পুত্র নিখোঁজ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশাই নদীতে গোসল করতে নেমে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর বড় ছেলে শিমুল (৩৬) নিখোঁজ হয়েছেন। মীর এনায়েত হোসেন মন্টু জানান, হাঁটুভাঙ্গা ব্রিজ সংলগ্ন বংশাই নদীতে গোসল করতে নামার পর থেকে শিমুলের আর কোন খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও পুলিশ শিমুলকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। যমুনা রিসোর্টে লাল তীরের ডিলার সম্মেলন ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ লাল তীর সীড লিমিটেডের দুই দিনব্যাপী ডিলার সম্মেলন গত শনিবার বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনা রিসোর্টে শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লাল তীর সীড লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন মাল্টিমেড গ্রুপের ডেপুটি চীফ এক্সিকিউটিভ অফিসার তাবিথ এম আওয়াল, পরিচালক তাজওয়ার এম আওয়াল প্রমুখ। বাকৃবিতে শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ বাকৃবি প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার জিটিআই সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অংশগ্রহণে ১০ম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাসুমা হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. আবদুর রশিদ প্রমুখ। কচুয়ায় আর্সেনিক ও নিরাপদ পানি বিষয়ক কর্মশালা কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ গত রবিবার কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ব্যবস্থাপনায় আর্সেনিক নিরসন ও নিরাপদ খাবার পানি সরবরাহের ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আরসিডিএস-এর নির্বাহী পরিচালক সাদেক সফিউল্যা।