অফিসার্স ক্লাবের পাশ থেকে গাড়ি চুরি

রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবের পাশ থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপক জাফর উদ্দিন আহমেদ মজুমদার বাদী হয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জাফর উদ্দিন আহমেদ জানান, গত ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে অফিসার্স ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। তার সাদা রঙের টয়োটা প্রিমিও করোনা মডেলের প্রাইভেট কারটি অফিসার্স ক্লাবের পূর্ব দিকের রাস্তায় পার্কিং করা ছিল। চালক হাসমত বিয়ের অনুষ্ঠানে খাওয়া শেষে সেখানে গিয়ে দেখেন গাড়িটি নেই।