রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২২:৪৪
জালাল উদ্দিন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের উকুয়াকান্দা গ্রামের মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন (৬৫) বার্ধক্যজনিত কারণে শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হাজী নূরু মিয়া
ছাতক পৌর শহরের মোগলপাড়া গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে মুক্তিযোদ্ধা হাজী নূরু মিয়া গতকাল সিলেটের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .. রাজেউন)। শহরের তাতিকোনা মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এস এম জজ মিয়া
নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা এস এম জজ মিয়া (৬৫) গত রবিবার নিজ কর্মস্থল কোহিনুর জুট মিলে কর্মরত অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।