মৌলভীবাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৫০

মৌলভীবাজার জেলা বিএনপির কর্মী সভায় দুই গ্রুপের সংঘর্ষে ?৫০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ও মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সভাটি যেখানে হচ্ছিল সেই রোমেল কমিউনিটি সেন্টারেও আগুন ধরিয়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে প্রয়াত বিএনপি নেতা এম সাইফুর রহমানের ছেলে ও জেলা ?বিএনপির সভাপতি এম. নাসের রহমান এ কর্মী সভার আয়োজন করেন। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী গ্রুপের নেতা-কর্মীরা অবস্থান নিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর থেকে খালেদা রব্বানীর কর্মীরা সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক চার ঘন্টা অবরোধ করে রাখে। পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।