মাতাল হয়ে গাড়ি চালিয়ে সোজা বারের ভেতর!
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২৩:১০
মানুষ সরাইখানায় যায় একটু মজা করতে। মজা করতে গিয়ে অনেকে তাল হারিয়ে মাতাল হয়ে ফিরে আসে। বাইরে আসলেই সে আচরণের মাধ্যমে মাতাল হওয়ার নানা প্রমাণ দেখায়। কিন্তু মাতাল যদি সরাইখানায় যায় তাহলে ব্যাপারটা একটু অস্বাভাবিক বলেই মনে হবে।
অস্বাভাবিকতার এই প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্রের এক নাগরিক। সে কেবল মাতাল হয়ে ‘টিম্বার পাব অ্যান্ড গ্রাব’ নামের সরাইখানায় ঢুকেনি। বরং গাড়ি নিয়ে সোজা সরাইখানায় ঢুকে গেছে ল্যারি ডেল ক্রাস নামের এই লোকটি। ভাগ্য ভাল যে রাত দুইটায় ঘটা এই দুর্ঘটনায় মারাত্মক কিছু ঘটেনি। বিশেষ করে হতাহতের ক্ষেত্রে। কারন ওই সময় লোকসংখ্যা তেমন ছিল না। তবে কয়েকজন সামান্য আহত হয়েছে। ওই মাতালও আছে তাদের মধ্যে। সবাই প্রাথমিক চিকিত্সা নিয়েছে হাসপাতাল থেকে। ওই সরাইখানা বর্তমানে বন্ধ আছে।