ছোটমনিদের সন্দেশ

শিশু-কিশোর ঈদ-সাহিত্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও ছোটদের জন্য প্রকাশিত বেশক’টি পত্রিকা ঈদ সংখ্যা প্রকাশ করেছে। এসব পত্রিকার মধ্যে রয়েছে মাসিক শিশু, সবুজপাতা, নবারুণ, সাপ্তাহিক-২০০০, কানামাছি, ছড়া আনন্দ। শিশু ঈদ সংখ্যা ২০১৩ ঈদের অনেক আগেই শিশু একাডেমী থেকে প্রকাশিত মাসিক শিশুর এ সংখ্যাটি। এতে রয়েছে ছড়া কবিতা, গল্প, প্রবন্ধ-নিবন্ধ, স্মৃতিকথা, নাটক, ছোটদের লেখা ও আঁকা। লেখক তালিকা দীর্ঘ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মুস্তাফা মাসুদ, আসলাম সানী, আমিরুল হক, চঞ্চল শাহরিয়ার, নাসিরুদ্দীন তুসি, মিতুল সাইফ, সরদার আবুল হাসান, খান চমন-ই-এলাহি, ফারুক হাসান, ইমরুল ইউসুফ, বুলবুল সরওয়ার, মনি হায়দার, হুমায়ূন কবির ঢালী, মাহমুদউল্লাহ, কাজী কেয়া, মাকিদ হায়দার, শাফিকুর রাহী, মালেক মাহমুদ, জাকির আবু জাফর, আইরীন নিয়াজী মান্না, জাকির হোসেন চৌধুরী, দেওয়ান আজিজ ফয়সাল শাহ, হানুফা সৈয়দ, আমীরুল ইসলাম, কাভী নওয়াজ আলোক প্রমুখ। ছোটদের ঈদ সংখ্যা-২০০০ প্রতি বছরের ন্যায় এবছরও সাপ্তাহিক-২০০০ ছোটদের জন্য বের করেছে একটি আকর্ষণীয় প্রচ্ছদপট আঁকা ঈদ সংখ্যা। এতে লিখেছেন দেশের নামজাদা লিখিয়েবৃন্দ। গল্প, বড় গল্প, ছড়া, কবিতা, ফিচার ও হেলথ টিপস নিয়ে এ সংখ্যাটি মন্দ হয়নি। এতে লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, হুমায়ুন আজাদ, আহমাদ মাযহার, সুব্রত বড়ুয়া, আলী ইমাম, কাইজার চৌধুরী, আমিরুল ইসলাম, মাহবুব রেজা, দ্বিজেন শর্মা, এম.এ মোমেন, শানজিদ অর্ণব, আবদুল্লাহ নূহ, লুত্ফর রহমান রিটন, ফারুক নওয়াজ, রোকেয়া খাতুন রুবী, সুজন বড়ুয়া, মিলন সব্যসাচী, সোহেল মল্লিক প্রমুখ। ছড়া-আনন্দ দীর্ঘদিন পর আবার প্রকাশিত হয়েছে ছড়া বিষয়ক গুচ্ছ-গুচ্ছ ছড়া-কবিতা নিয়ে ঈদের এই সংখ্যাটি। এটিতে লিখেছেন খ্যাতিমান ছড়াকারবৃন্দ। এঁদের মধ্যে আবু সালেহ, ফারুক নওয়াজ, মাহবুবুল হাসান, এম আর মঞ্জু, আসলাম সানী, এস.এম খলিল বাবু, উত্পলকান্তি বড়ুয়া, লোকমান আহম্মদ আপন, আইরীন নিয়াজী মান্না, জাহাঙ্গীর আলম জাহান, বকুল হায়দার, শাহাবুদ্দীন নাগরী, মানজুর মুহাম্মদ, মালেক মাহমুদ, কাজী মোহিনী ইসলাম, জিয়া হক, সাবিত সারওয়ার, রনজিত্ সরকার, কাদের বাবুর নাম বিশেষভাবে উল্লেখ্য। সংকলনটির শুরুতে রয়েছে একাত্তরের বীর সৈনিক সদ্য প্রয়াত কবি বেলাল মোহাম্মদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। কানামাছি কানামাছির আগস্ট সংখ্যাটি ঈদ সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে। এটিতে রয়েছে রূপকথার গল্প, গল্প, ছড়া, কবিতা, সায়েন্স ফিকশন, নিবন্ধ, ম্যাজিক, কমিকস ও ধাঁধা। এগুলো লিখেছেন: আলী ইমাম, জসীম আল ফাহিম, মাহবুবা ফারুক, সালেহ বায়েজীদ, জোতির্ময় মল্লিক, শাহাবুদ্দিন নাগরী, আহরীন নিয়াজী মান্না, সুজন বড়ুয়া, জাহানারা জানি, ফারুক নওয়াজ, মিলন সব্যসাচী, মালেজাহ, সিফাত চাখারী, ইয়াকুব বনী, ফারুক হাসান, মোহাম্মদ মুন্নু প্রমুখ। এটি সম্পাদনা করেন মঈন মুরসালীন। মাসিক নবারুণ সম্প্রতি বেরিয়েছে নবারুণ ঈদ সংখ্যা, গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ ইত্যাদি মজার মজার লেখায় সমৃদ্ধ সংখ্যাটিতে লিখেছেন দেশের খ্যাতনামা লেখকবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আলী ইমাম, খায়রুল আলম সবুজ, সফিউদ্দিন আহম্মেদ, ফারুক নওয়াজ, দেলোয়ার হোসেন। কাজী রোজী, দুখু বাঙাল, দেলোয়ার বিন রশীদ, জাকির হোসেন চৌধুরী, নাসের মাহমুদ, ইমরুল ইউসুফ, শাহানা আফরোজ, মো. সফিউদ্দিন, জামালউদ্দিন প্রমুখ। মাসিক সবুজ পাতা ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সুবজ পাতার আগস্ট সংখ্যাটি পবিত্র ঈদুল ফিতর ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে। এ সংখ্যাটিতেও লিখেছেন সুপরিচিত লেখকগণ। সংখ্যাটির প্রথমেই রয়েছে মুস্তাফা মাসুদের লেখা ঈদকে নিয়ে একটি চমত্কার নিবন্ধ। ছড়া-কবিতার পাশাপাশি বঙ্গবন্ধুর শাহাদত দিবসকে নিয়ে আরো কিছু লেখা ছাপা হয়েছে। এগুলো এবং অন্যান্য লেখা লিখেছেন: আসলাম সানী, মিজানুর রহমান মিথুন, সরকার আব্দুল মান্নান, কবির আহমদ, দেলোয়ার হোসেন প্রমুখ। কিশেরা লেখা কিশোর লেখার ঈদ সংখ্যা প্রকাশিত হয়েছে ঈদের আগেই। এ সংখ্যাটি রয়েছে গল্প, লোককথা, প্রত্নতত্ত্ব, রূপকথা, ছড়া, কবিতা ও ফটোফিচার। লিখেছেন: সুকুমার বড়ুয়া, মাহমুদ উল্লাহ, ফারুক নওয়াজ, লুত্ফর রহমান রিটন, সুজন বড়ুয়া, কাজী কেয়া, বেনী মাধব সরকার, সালিম হাশেমী, মাহবুব লাভলু, সিফাত চাখারী মিতুল সাইফ, আহসান হাবীব, আইরীন নিয়াজী মান্না, বোরহান মাসুদ, চঞ্চল শাহরিয়ার প্রমুখ।