রুদ্রপুর সীমান্তে কিশোরী উদ্ধার

শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে গত সোমবার সকালে ভারতে পাচারের সময় এক যুবতীকে উদ্ধার করেছে বিজিবি। এসময় অনুজা বেগম নামে এক নারী পাচারকারীকে আটক করা হয়েছে। ২৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল তায়েফ উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার রুদ্রপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা জানতে পারেন একটি পাচারকারী চক্র ভালো কাজের প্রলোভন দেখিয়ে এক যুবতিকে ভারতে পাচার করছে। এ ধরনের সংবাদ পেয়ে তারা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়ার এক কিশোরীকে উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অনুজা বেগম নামে এক নারী পাচারকারী সদস্যকে আটক করা হয়। পাচারকারী অনুজা বেগম পটুয়াখালীর ধুমকি থানার জাহাঙ্গীর সরদারের স্ত্রী। এ ব্যাপারে শার্শা থানায় নারী ও শিশু পাচার আইনে একটি মামলা হয়েছে।