আগামীকাল অনুরূপ আইচের ‘হয়তোবা তোমাকেই ভালোবাসি’

আগামীকাল মাছারাঙা টেলিভিশনে প্রচার হবে অনুরূপ আইচের লেখা নাটক ‘হয়তোবা তোমাকেই ভালোবাসি’। নাটকটি পরিচালনা করেছেন আশফাকুর রহমান অভি। নাটকের গল্পে দেখা যাবে—উচ্চবিত্ত পরিবারের ছেলে নাঈম। বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠী হাসিন ও প্রসূনের সঙ্গে সমান্তরালভাবে প্রেম চালিয়ে যায়। ছোটবেলার বন্ধু আনিকার সঙ্গে সবকিছু শেয়ার করে নাঈম। এদিকে আনিকার সঙ্গে নাঈমের সরল বন্ধুত্বের কথা জেনেও আনিকাকে হিংসা করে হাসিন ও প্রসূন। নাঈম ও আনিকাকে জড়িয়ে অনেক বাজে কথাও বলে তারা। এই ধরনের কথা শুনতে নাঈমের বেশ খারাপ লাগে। এরপর থেকেই নাঈম নতুন করে ভাবতে শুরু করে আনিকাকে নিয়ে। তাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু আনিকা জানায়, বন্ধুত্বের চেয়ে বেশি কিছু নাঈমকে নিয়ে ভাবেনি সে। হতাশ হয়ে ভেঙে পড়ে নাঈম। এটি আগামীকাল রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।