২টি নতুন আঙ্গিকের অনুষ্ঠান নিয়ে শাহিন
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫২
দুুটি অনুষ্ঠানই নতুন সিজনে শুরু করলেন অনুষ্ঠান নির্মাতা ইসরাফিল শাহিন। একুশে টিভির সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেটি শো ‘মিডিয়া গসিপ’ ও চলচ্চিত্র বিষয়ক টিভি শো সিনে হিটস দুটি অনুষ্ঠানই একেবারে নতুন আঙ্গিকে নতুন ঢঙে শুরু হয়েছে। নতুন সিজনে শুরু হওয়া অনুষ্ঠান দুটি প্রসঙ্গে নির্মাতা ইসরাফিল শাহিন বলেন, ‘একটি অনুষ্ঠান জনপ্রিয় হয়ে গেলে আলাদা বাড়তি চাপ থাকে। আর দর্শকেরাও একটা ভিন্নতা প্রত্যাশা করে। এ কারণেই আমাদের চেয়ারম্যান আব্দুস সালাম ভাইয়ের পরিকল্পনা অনুযায়ী পুরো অনুষ্ঠানের আঙ্গিক থেকে শুরু করে সেটসহ সবকিছু পরিবর্তন হচ্ছে। এ ছাড়া খুব শিগগিরই আরও কিছু নতুন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। যা একেবারেই নতুন আইডিয়ায় তৈরি। বিশেষ করে একুশে টিভি সব সময়ই নতুন আইডিয়ার অনুষ্ঠান জন্ম দিয়েছে। আজ থেক ৫ বছর আগে যে কনসেপ্টে আমরা ‘মিডিয়া গসিপ’ শুরু করেছিলাম আজ অনেকেই আমাদের সেই কনসেপ্টকে নকল করেই অনুষ্ঠান নির্মাণ করছে।