রায়পুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোত্সব
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫৩
রায়পুর পৌর শহরে কুরী বাড়িতে গতকাল মঙ্গলবার থেকে তিনদিনব্যাপী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোত্সব শুরু হয়েছে। শ্রী শ্রী রাধা কৃষ্ণ গৌর নিত্যানন্দ মন্দিরের তত্ত্বাবধানে এ মহোত্সবে ধর্ম ভিত্তিক অনুষ্ঠানের মধ্যে আছে বর্ণাঢ্য র্যালি, লীলাকীর্তন, পরম ঈশ্বর শ্রী কৃষ্ণের মহাভীষেক ও প্রসাদ বিতরণ।