বঙ্গবন্ধু সাফারী পার্কে বাঘের থাবায় এক বনরক্ষী আহত

সোমবার সন্ধ্যায় শ্রীপুরের ইন্দ্রবপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারী পার্কে উন্মুক্ত বাঘের থাবায় এক বনরক্ষী আহত হয়েছে। বঙ্গবন্ধু সাফারী পার্কের রেঞ্জ কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচার্য জানায়, সন্ধ্যায় বৃষ্টির সময় উন্মুক্ত বাঘ দু’টিকে ঘরে প্রবেশ করাতে অসাবধানতাবশত বাঘের বেষ্টনীর ভিতর প্রবেশ করে বাঁশিতে ফুঁ দিলে বাঘ দু’টি ক্ষিপ্ত হয়ে বনকর্মী উজ্জ্বল বর্মণের উপর হঠাত্ আক্রমণ করে। এতে এক বাঘের থাবায় উজ্জ্বলের নাক-কানসহ মুখমন্ডল ক্ষত-বিক্ষত হয়। আশংকাজনক অবস্থায় উজ্জ্বলকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।