ডেকোর অবসর!
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২১:৩৫
সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন সাবেক পর্তুগীজ মিডফিল্ডার ডেকো। মূলত ইনজুরির সাথে লড়াইয়ে অনেকটা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ৩৬তম জন্মদিনের মাত্র একদিন আগে এক বিবৃতিতে তিনি বলেন, ‘চেয়েছিলাম এবারের ব্রাজিলিয়ান ফুটবল মৌসুমের পুরোটা খেলতে; কিন্তু ইনজুরির কারণে সেটা সম্ভব হলো না।’ ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্সের হয়ে ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া এই তারকা খেলোয়াড়ি জীবনে খেলেছেন পোর্তো, বার্সেলোনা ও চেলসির মতো ক্লাবের হয়ে। ব্রাজিলে জন্ম নেয়া এই ফুটবলার ১৯৯৭ সালে চলে আসেন পর্তুগালে। দেশটির জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয় ২০০৩ সালে। আর দলটির হয়ে ৭৫টি ম্যাচ খেলে গোল করেছেন পাঁচটি।