পল্লবীতে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫১
রাজধানীর পল্লবীতে খুশি আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পল্লবীর সি-ব্লকের ২৩ নম্বর সড়কের ২২২/এ নম্বর বাড়িতে সোমবার শেষ রাতে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার একজন এসআই নিহতের স্বামী আজাদের বরাতে জানান, সোমবার রাতে খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। রাত ৫টার দিকে তার স্বামী ঘুম থেকে জেগে খুশিকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। নিহত খুশির বাবার নাম আবুল কাশেম। কুষ্টিয়া জেলার দৌলতপুরের ইসলাম নগরে তার বাড়ি।