নাদাল-সেরেনার শুভ সূচনা

পুরুষ এবং মহিলা এককের দুই হট ফেভারিট রাফায়েল নাদাল এবং সেরেনা উইলিয়ামস গত সোমবার রাতে সহজ জয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন। নাদাল ছাড়াও বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রথম দিনে পুরুষ এককে জয় পেয়েছেন টুর্নামেন্টের চতুর্থ ও অষ্টম বাছাই ডেভিড ফেরার এবং রিচার্ড গ্যাসকুয়েট। তবে দিনের শেষভাগে বৃষ্টি নামায় পরিত্যক্ত হয়েছে সপ্তম বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও অবাছাই সে¬াভেনিয়ার গ্রিজা জেমে¬জার মধ্যকার ম্যাচটি অন্যদিকে মহিলা এককে প্রত্যাশিত জয় পেয়েছেন অগনিয়েস্কা রাদওয়ানস্কা, লি না ও অ্যাঞ্জেলিক কারবার। ক্যারিয়ারের ১২ টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার একটিই মাত্র জিততে পেরেছেন ফ্লাশিং মিডোতে। সেই সংখ্যাতে বাড়ানোর পথে শুরুটা দারুনই হলো নাদালের। নিজের প্রথম ম্যাচে এই স্প্যানিয়ার্ড ৬-৪, ৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন রায়ান হ্যারিসনকে। তবে সহজ জয় দিয়ে প্রথম রাউন্ডের বাধাঁ পেরোনোর পরও গেল বছর ইউএস ওপেনে না খেলার দুঃখ এখনো ভুলতে পারেননি বলে ম্যাচ শেষে জানান নাদাল, ‘আমি গেল বছর ইউএস ওপেনে না খেলে অনেক কিছুই মিস করেছি। আর ইউএস ওপেনে খেলতে না পারাটা খুবই দুঃখজনক বিষয়। তবে আবারো ইউএস ওপেনে ফিরতে পেরে খুবই ভালো লাগছে।’ নাদালের মত প্রথম রাউন্ডের বাধাঁ পেরিয়েছেন ফেরারও। আর ফরাসি টেনিস তারকা গ্যাসকুয়েট স্বাগতিক খেলোয়াড় মাইকেল রাসেলকে হারান ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে জিতে প্রথম রাউন্ডের বাধাঁ পেরোন গ্যাসকুয়েট। অন্যদিকে অবাছাই ইতালির ফ্রান্সেসকা চিয়াভোনেকে দু’সেটেই হারিয়ে দেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা। ৬-০ ও ৬-১ গেমে প্রথম রাউন্ডের ম্যাচ জিতেন সেরেনা। তাই ম্যাচ শেষে বেশ উচ্ছসিতই ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস, ‘আমি খুবই উচ্ছসিত। কারণ দারুন একটি ম্যাচ জিতেছি। শক্ত প্রতিপক্ষের বিপক্ষেই জিততে হয়েছে আমাকে। কারণ চিয়াভোনে সাবেক গ্র্যান্ড স¬্যাম জয়ী খেলোয়াড়। প্রথম রাউন্ডে তার বিপক্ষে খেলা পড়ে যাওয়া এটি নিয়ে বেশ শঙ্কিতই ছিলাম। কিন্তু ম্যাচ জয়ের পর এখন অনেক বেশি ভালো লাগছে।’ সেরেনার মত সহজ জয় পেয়েছেন রাদওয়ানস্কা ও চীনের লি না।