ভাণ্ডারিয়ায় যুবসংহতির (জেপি) মতবিনিময়

গতকাল মঙ্গলবার ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় যুবসংহতির (জেপি) উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় যুবসংহতি পুনর্গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. কামাল উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবসংহতি নেতা গোলাম কবির নান্টু, শহিদুজ্জামান রাজু মল্লিক, জামাল উদ্দিন লিটন, মো. মানিক হাওলাদার, মো. ফোরকান মুন্সী, আব্দুস সোবাহান বাচ্চু শরীফ, আমির হোসেন মল্লিক, মো. কামাল তালুকদার, মো. শাহআলম পান্নু, সুজন তালুকদার, পরীক্ষিত মিশ্র, মো. সেকান্দার খান, জামাল মৃধা, কাজল সাজ্জাদ, আবু বকর সিদ্দিক, দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ. মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ। এ সময় উপজেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের যুবসংহতির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কাউখালীতে জেপি’র কর্মী সভা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার কাউখালীর সদর ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা এম, এ মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন জেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক শাহ আলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, অধ্যক্ষ আ. সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, কৃষক পার্টির সভাপতি হারুন আর রশীদ, ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, তানবীর হোসেন সোহাগ, সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান, মাহাতাব মুন্সী, নাসির উদ্দিন, মজিবর রহমান খান, ইসমাইল হোসেন মাস্টার, শাহাদাত হোসেন, ফারুক হোসেন খান, নাজমুল হক খোকন, এনাম হোসেন, খায়রুল বাশার প্রমুখ। পরে কাউখালীর বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।