ভিওএ ও ইউএসএআইডির সহায়তায় দুই দিনব্যাপী কর্মশালা

রেডিও টুডে মিডিয়ার সহযোগিতায় ভয়েস অব আমেরিকা ও ইউএসএআইডি’র যৌথ আয়োজনে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বস্তির স্বাস্থ্য পরিস্থিতি: বাংলাদেশের গরিবদের সেবা প্রদান’ শীর্ষক কর্মশালা আজ বুধবার রেডিও টুডের একাডেমির সেমিনার শেষ হবে। বাংলাদেশের জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা ও করণীয় পদক্ষেপ, পরবর্তী কার্যক্রম কী হতে পারে সে বিষয়ে কর্মশালায় আলোচকরা তাদের চিন্তা-ভাবনা তুলে ধরবেন এবং সাংবাদিকরাও তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। -প্রেস বিজ্ঞপ্তি।