সাংবাদিক সুনীল ব্যানার্জির ৭ম মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২২:১৮
আজ সাংবাদিক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা সুনীল ব্যানার্জির ৭ম মৃত্যুবার্ষিকী। ১৯৭৩ সাল থেকে প্রত্যক্ষ ভাবে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। বিসিএস পাস করেও ক্যাডার সার্ভিসে যোগ দেননি সুনীল ব্যানার্জি। ১৯৭৩ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি অধুনালুপ্ত দৈনিক বাংলায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক জনকণ্ঠ। সুনীল ব্যানার্জির মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।