কৃষকের উত্পাদিত ধানের ন্যায্যমূল্য প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনটির জাবি শাখার যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ‘কৃষকের উত্পাদিত ধানের মূল্য ১০ টাকা কেজি অথচ আমরা চাল কিনি ৬০ টাকা কেজি। তাহলে এই কৃষকের উত্পাদিত পণ্যের লাভ কারা করছে? সরকারকে সেটা খুঁজে বের করতে হবে।’ — ইত্তেফাক