মানি লন্ডারিং মামলা দ্রুত নিষ্পত্তি করতে আইন হচ্ছে

মানি লন্ডারিং মামলা দ্রুত নিষ্পত্তি করতে আইন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। গতকাল মঙ্গলবার দুপুরে হোটেল রূপসী বাংলায় দুদকের আয়োজনে ‘পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার’ শীর্ষক কর্মশালার সমাপনী দিনে আইনমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। এসময় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, মানি লন্ডারিং মামলায় দীর্ঘসূত্রতা যাতে কমানো যায়, মামলার জট যাতে কমে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনের কিছুটা পরিবর্তন আনছি। তাছাড়া সুবিচারের স্বার্থে, দ্রুত বিচার নিষ্পত্তি করতে যা যা করণীয় সে ব্যাপারে আমরা আইন প্রণয়ের চেষ্টা করছি।