যমুনা তীরে সাংস্কৃতিক আয়োজন

লাল তীর সিড লিমিটেডের ডিলার সম্মেলন উপলক্ষে গত ২৩ আগস্ট সন্ধ্যায় যমুনা রিসোর্টের কনফারেন্স রুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার একটি ড্যান্স একাডেমীর শিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করে। লাল তীর সীড লিমিটেডের ৫ শতাধিক ডিলার এ নৃত্যানুষ্ঠান উপভোগ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন মাল্টিমেড গ্রুপের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার তাবিথ এম আওয়াল, মাল্টিমেড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আওয়ার প্রমুখ।