সম্ভাবনা নিয়ে এক মনসুর

মনসুর মুস্তাফিজ, ময়মনসিংহের একজন প্রতিভাবান নাট্যশিল্পী। অভিনয়কে ভালোবেসে ১২ বছর আগে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। সেই থেকে যাত্রা, মঞ্চ ও নাটকে তার বিচরণ। এরই মাঝে ‘এখন কৃতদাস’, ‘জমিদার দর্পণ’, ‘নবাব সিরাজদ্দৌলা’ নাটকে অভিনয় করেছেন। টিভি নাটক ‘সাতকাহন’, ‘আজিজ দফাদার’, ‘কালা চাঁনের দুই বউ’-এ তার অভিনয় দক্ষতার পরিচয় পাওয়া গেছে।