নিজেদের কাজের ছন্দে ফিরলেন তাহসান-মিথিলা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২০:০৯
অবশেষে দেশের সুইট কাপল হিসেবে পরিচিত তাহসান-মিথিলা দুজনই নিজেদের কাজের ছন্দে ফিরলেন। দুজনই নিজেদের কাজের শিডিউল একেবারে কমিয়ে এনে শুধু সংসারের নতুন অতিথির অপেক্ষায় ছিলেন তারা। বিরতির আগে একটি স্যাটেলাইট চ্যানেলে হানিমুন দম্পতিদের জন্য কুইজ শো করলেও সেখান থেকেও ইস্তফা নেন তারা। অবশেষে নিজেদের ব্যস্ততায় আবারও অভিনয় ফিরেছেন দুজনই।
গত ৩০ এপ্রিল তাদের ঘরে আসে এক কন্যা সন্তান। নাম রেখেছেন আইরা তেহরীম খান। তাই মেয়েটির দেখভালের জন্য মিথিলাও বেশ ক’দিন সময় নেন।
নিজেদের অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান বলেন, ‘আসলে সংসার আর আমার সন্তানের আগে তো কিছুই না। তাই নিজের মতো করেই এই সিদ্ধান্ত নেওয়া। আর এতে আমাদের ক্যারিয়ারের কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না। কারণ আমাদের অনেক ফ্যান বা ফলোয়ার আছে যারা হয়তো আমদের জীবনচরিতকেও অনুকরণ করার আগ্রহী পায়। সেক্ষেত্রে নিজেদেরকেও তো প্রয়োজনের তাগিদটাই আগে বুঝতে হবে।’
উল্লেখ্য, গেল ঈদেও তাহসান অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়েছে। এ ছাড়াও নিজের ঘরানা থেকে বেরিয়ে একেবারে ‘সুফি’ ঘরানার কিছু কাজ করার তাগিদে সুফী ঘরানার একটি ব্যান্ডদলও গড়েছেন তিনি।