আয়োজনে আমন্ত্রণ

জিটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে তথ্য ও বিনোদন মূলক আড্ডানুষ্ঠান এই সন্ধ্যায় ‘আয়োজনে আমন্ত্রণ’। অনুষ্ঠানের প্রতি পর্বে ঢাকাসহ সারা দেশের কোথায় কী হচ্ছে তা দর্শকের মাঝে তুলে ধরা হচ্ছে। এ ছাড়া একটি বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ের উপর আমন্ত্রিত অতিথির সঙ্গে চলে আড্ডা। আড্ডায় উঠে আসে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমসাময়ীক ঘটনাবলীসহ নানাবিধ বিষয়। পাশাপশি জিটিভির প্রতিদিনকার অনুষ্ঠানমালা দর্শদের জানানো হয়। ‘আয়োজনে আমন্ত্রণ’-এর এবারের পর্বে আড্ডায় অংশ নিতে জিটিভিতে আসছেন নজরুল ইনিস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, কবি ও নজরুল গবেষক নুরুল হুদা । ফেরদৌসী আরা বন্যা উপস্থাপনায় ও সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।