পুলিশ হত্যা মামলা
হরিণাকুণ্ডে গ্রেফতার আতঙ্ক, আরো একজন আটক
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২১:২৬
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানা জুড়ে চলছে গ্রেফতার আতঙ্ক। গত ৩ মার্চ জামায়াতে ইসলামীর ডাকা হরতালে ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে হত্যা ও সহিংস ঘটনায় ২২০ জনের নামে এবং অজ্ঞাত আরও ৬ হাজার জামায়াত বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। হরিনাকুণ্ডু থানাসূত্রে জানা গেছে, সেই মামলায় এ পর্যন্ত ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, কিছুসংখ্যক আসামি জামিনে আছেন এবং বাকিদের গ্রেফতারের ব্যাপারে ব্যাপক তত্পরতা চলছে। গত মঙ্গলবার এই মামলার আসামি মো. আ. রাজ্জাককে (৪০) ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ভাতুড়িয়া গ্রামের মো. আ. সাত্তারের ছেলে।