বাক প্রতিবন্ধী মেয়েটি কার?

টাঙ্গাইলের ভূঞাপুর রেল-ওয়ে স্টেশন এলাকায় গত শনিবার রাতে আনুমানিক ১৪/১৫ বছরের বাক প্রতিবন্ধী এক কিশোরীকে (পাশে ছবি) উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ ও সমাজসেবা অফিসের কর্মকর্তারা। মেয়েটির গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পরনে ছিল নীল-সাদা প্রিন্টের সেলোয়ার কামিজ। বর্তমানে সে ভূঞাপুর থানা পুলিশ ও সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। মেয়েটিকে ফিরে পেতে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (০১৭১৩-৩৭৩৪৬৩) ও সমাজসেবা কর্মকর্তা (০১৭১৫-৯০৮৩৭১) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।