একই নম্বরের দুই মোটর সাইকেল
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২১:৪৪
যশোর-ল-১১-২৮২০ নাম্বারের দুটি মোটর সাইকেল। একটির নাম্বারপ্লেট ইংরেজিতে অপরটি বাংলাতে লেখা। দুটিই ভারতীয় বাজাজ কোম্পানীর তৈরী পালসার মটর সাইকেল। এর একটি গত রবিবার যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রাম আটক করা হয়। আটক মটর সাইকেল দু’টির কাগজপত্র যাচাই করে বৈধ টি ছেড়ে ভুয়া নাম্বরের টি জব্দ করা হয়েছে। ডিবি পুলিশ সূত্র জানায়, চোরাই পালসার মোটর সাইকেলসহ আব্দুর রাজ্জাককে ভেকুটিয়া গ্রাম থেকে আটক করা হয়। আটক রাজ্জাক কুষ্টিয়ার কালীশংকরপুর এলাকার জামাল উদ্দীনের ছেলে। রাজ্জাকের কাছ থেকে উদ্ধার করা মোটর সাইকেলে যশোর-ল-১১-২৮২০ নম্বরের একটি প্লেট লাগানো ছিল। সোমবার ওই নাম্বারের গাড়ির কাগজপত্রের সন্ধান করা হয় যশোর বিআরটিএ অফিসে। প্রকৃত মালিক যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড়ের বাপ্পী ড্রাগ হাউসের মালিক আল আমিন বাচ্চুও নিশ্চিত করেন ওই নম্বরের মোটর সাইকেলটি তার কাছেই রয়েছে। এরপরই ডিবি পুলিশ নিশ্চিত হয় চোরাই ওই মোটর সাইকেলের নাম্বার প্লেটটি ভুয়া।