বরিশালে দুই ডাকাতের ৭ বছর কারাদণ্ড

ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দু’ডাকাতকে ৭ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২’র বিচারক এসএম নাছিম রেজা। গত মঙ্গলবার আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার আবুল হোসেন ও সুন্দরকাঠী এলাকার রাসেল সিকদার । জানা গেছে, ২০০৫ সালের ৮ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দরজা ভেঙ্গে বড় দুধল এলাকার অধির চন্দ্র রায়ের বসত ঘরে প্রবেশ করে ডাকাত দল। তারা অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে অধির চন্দ্রকে কুপিয়ে জখম করে ডাকাতরা। এ ঘটনায় ১১ জানুয়ারি বাকেরগঞ্জ থানায় মামলা করা হয়।