মুন্সীগঞ্জে ওয়াইফাই জোন উদ্বোধন

মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পারফরমেন্স এওয়ার্ড ২০১৩ ওয়াইফাই জোন উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ) সাগরিকা নাসরিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশফাক হুসেন। জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুখেন চন্দ্র ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ব্যারিস্টার গোলাম সারওয়ার ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো জামাল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি আক্তার হোসেন জীবন, একুশে টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি মো সাইফুর রহমান টিটু প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের মাঝে শ্রেষ্ঠ ৯ উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়।