পলাশে দম্পতির লাশ উদ্ধার

পলাশ থানা পুলিশ মঙ্গলবার রাতে বালিয়া গ্রাম থেকে আরমান ভূঁইয়া (৭০) ও সালমা (৬০) বেগম নামে দম্পতির লাশ উদ্ধার করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, আরমান ভূঁইয়া ও তার স্ত্রী সালমা বেগমের সারাদিন কোন সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলাপসেবল গেইটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে দম্পতির লাশ উদ্ধার করে । পুলিশের ধারণা সোমবার রাতে দুর্বৃত্তরা কৌশলে ঘরে ঢুকে দম্পতিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। নিহত আরমান ভূঁইয়া ঘোড়াশাল সার কারখানার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এবং তার একমাত্র ছেলে লন্ডন প্রবাসী ।পুলিশ দম্পতির লাশ মর্গে পাঠিয়েছে ।