বগুড়ার সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। অ্যাডভোকেটস বার সমিতির সেক্রেটারি সাইফুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলালকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। মঙ্গলবার রাতে কমিটি ঘোষণা হলেও বুধবার সন্ধ্যায় এ বিষয়ক একটি চিঠি আসে বগুড়ায়।