বুয়েট ছাত্রদলের সভাপতি শাফি, সম্পাদক হানিফ

ছাত্রদলের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ কমিটি (আংশিক) ঘোষণা করে। কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এ কমিটি অনুমোদন করেছেন। নতুন কমিটির উল্লেখযোগ্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোস্তফা মাহমুদ আল মামুন, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার রুবেল প্রমুখ।